• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

এইচডব্লিউএফ’র দুই নেত্রীকে অপহরণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2018   Sunday

রাঙামাটির কতুককছড়ির আবাসিক এলাকায় ইউপিডিএফের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর সশস্ত্র হামলা ও হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর দুই নেত্রীকে অপহরনের প্রতিবাদে রোববার খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম।

 

হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেশমি মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটির কতুককছড়ির আবাসিক এলাকায় ইউপিডিএফের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর সশস্ত্র হামলা ও হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণের প্রতিবাদে খাগড়াছড়ি শহরের স্বনির্ভরের ইউপিডিএফ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপত্বি করেন হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা সভাপতি দ্বিতীয়া চাকমা। সাংগঠনিক সম্পাদক রেশমি মারমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সদস্য মানিক চাকমা।


এর আগে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেড স্কোয়ার, উপজেলা, চেঙ্গী স্কোয়ার ঘুরে এসে পূনরায় স্বনির্ভর বাজারে এসে শহীদ অমর বিকাশ চাকমার সড়কের উপর সমাবেশ করা হয়।


বক্তারা হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের নিন্দা জানিয়ে বলেন, গুন্ডা-সন্ত্রাসী সৃষ্টি করে পাহাড়ের ন্যায়সঙ্গত আন্দোলনকে ধ্বংস করার শাসকশ্রেণীর যে প্রয়াস তা বাংলাদেশের জন্যও শুভ হবে না। এই শাসন ব্যবস্থা একদিন বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাবে।


বক্তারা অবিলম্বে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং হামলাকারীদের দৃষ্টান্তশূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ