• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে উদীচীর সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2018   Saturday

‘দেশ জাগুক মুক্ত প্রানে, বৈষম্যহীন সমাজ গঠনে’ এই স্লোগান নিয়ে শুক্রবার সকালে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো নবম সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতা।


বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের উদ্যেগে অয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার। সুরাইয়া ইয়াসমিনের সঞ্চালনায় রাঙামাটি জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাঙামাটি পৌর য়ের আকবর হোসেন চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে গনসঙ্গীত চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। প্রগতিশীল গণচেতনা সম্পন্ন জাগরণমূলক গানের মাধ্যমে সকল মানুষের মাঝে জাগরন সৃষ্টি করতে হবে। তিনি বলেন, উদীচীর ইতিহাস দীর্ঘ সংগ্রামের ইতিহাস। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সংসদের সাধারন সম্পাদক বিজয় ধর,ডা: রনজিৎ নাথ,প্রতিযোগিতা প্রস্তুতি পরিষদের আহবায়ক আশীষ চৌধুরী ও সাগর পাল,সুজন বড়ুয়া।


গণসঙ্গীত প্রতিযোগিতায় রাঙামাটি উদীচী ও জেলার অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা বিভিন্ন বিভাগে প্রায় ৫০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এতে বিচারক হিসেবে ছিলেন রাঙামাটি পৌর কাউন্সিলর ও উদীচী জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক কালায়ন চাকমা,অরুন দেবনাথ ও মিনাক্ষী ধর। জেলা পর্যায়ের গণসঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ১৬ মার্চ শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ