• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

প্রিয় রাঙামাটি’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2018   Friday

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় রাঙামাটি’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। বক্তব্যে দেন রাঙামাটি পৌর মেয়র জামাল উদ্দিন, প্রিয় রাঙামাটির প্রতিষ্ঠাতা নুর তালুকদার মুন্নাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


সমাবেশে বক্তারা অল্প সময়ে প্রিয় রাঙামাটি সংগঠনটি এখানকার মানুষের আস্থা ও ভালবাসার স্থান অর্জন করে নিয়েছে উল্লেখ করে সংগঠনটি পাহাড় ধস ও বিভিন্ন সময় নানান প্রতিকূলতার মাঝেও অসহায়দের পাশে দাড়িয়েছে। রাঙামাটির মানুষের জন্য ভবিষ্যতেও মানুষ সুখে-দুঃখে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।


সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকালে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ