• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অসীম চাকমা,বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2018   Thursday

“সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিলাইছড়ি উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক র‌্যালি, আলোচনা সভা ও এক দিনের নারী উন্নয়ন মেলার  আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেকুল মোওলা, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া, বিলাইছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ এবং জয়িতাগণ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক।

 

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, জয়িতা মনিষা দেওয়ান ও জাতীয় মহিলা সংস্থার সদস্য শেলী পারিয়াল। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবধানের স্বীকৃতি স্বরুপ মনিষা দেওয়ান, বিমলী চাকমা, বসুন্ধরা চাকমা ও লক্ষী দেবী চাকমাকে জয়িতা সম্মাননা  হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিরা।

 

প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা বলেন, নারীরা বিভিন্ন দিক দিয়ে এগিয়ে গেলেও তাদের প্রতি সহিংসতা এখনো চলমান রয়েছে। তাই যতদিন পর্যন্ত আমরা মানবিক সভ্যতা অর্জন করতে পারব না ততদিন নারীদের সহিংসতা নিরসন হবেনা এবং নারী-পুরুষের সাম্যতাও প্রতিষ্ঠা করা যাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ