• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে পিসিপিসহ তিন সংগঠনের মিছিলে পুলিশি বাধা দেয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2018   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়িতে মুখোশবাহিনী প্রতিরোধ দিবস ও অমর বিকাশ চাকমার ২২তম মৃত্যু বার্ষিকীর প্রচারণা মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন।

 

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখান দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় অভিযোগ করা হয়, মঙ্গলবার বিকাল ৫টায় খাগড়াছড়ি সদরস্থ সংগঠনের অফিস থেকে মিছিলটি শুরু হয়। কিছুদূর যাওয়ার পর স্বনির্ভর পুলিশফাঁড়ির সামনে মিছিলটি পৌঁছুলে সেখানে পুলিশের বাধার মূখে পড়ে। এসময় প্রশাসনের কর্মকর্তাদের সাথে নেতা কর্মীদের তুমুল বাকবিত-া হয়। পরে অপ্রীকর ঘটনা এড়াতে সেখান থেকে মিছিলটি ফিরে শহীদ অমর বিকাশ চাকমার সড়কে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।

 

সমাবেশ থেকে পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচীতে প্রশাসনের বাধা প্রদানকে অন্যায়, অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণ আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, পিসিপি’র সেই গর্বিত উত্তরসূরি যারা ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা বীরত্বের সাথে ভেঙেছিল। জনগণকে সাথে নিয়ে ১৯৯৬ সালে মুখোশ বাহিনীকে কঠোরভাবে দমন করেছিল। শান্তিপূর্ণ পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করা হলে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ