• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2018   Tuesday

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি নাগরিক সমাজের ব্যানারে সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। গণজারন মঞ্চের রাঙামাটির সংগঠক সৈকত রঞ্জন চৌধুরী সভাপতিত্বে বক্তব্যে দেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, উন্নয়ন কর্মী ললিত সি চাকমা, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিশু দে, ছাত্র ফ্রন্টের রাঙামাটি শহর শাখার সভাপতি মধুলাল চাকমা, ছাত্র ইউনিয়নের শহর সাধারন সম্পাদক প্রাপ্ত রনি, ছাত্র ইউনিয়নের রাঙামাটি কলেজ শাখার সভাপতি বিধান চাকমা।

 

অপরদিকে একই দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। কলেজ প্রাঙ্গনে আধা ঘন্টাব্যাপী মানবন্ধন  করেছে রাঙামাটি মেডিকেল কলেজের সাধারন শিক্ষার্থীরা। মানবন্ধন শেষে একটি মৌন প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি রাঙামাটি জেনারেল হাসপাতাল চত্বরে ঘুরে  কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে বক্তব্যে দেন কলেজের শিক্ষার্থী শুভাশীষ চক্রবর্তী, শ্রীকুস বড়–য়া, রাদিউন নাহার প্রমুখ।

 

বক্তারা অবিলম্বে অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলাকারী ও হামলার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ