• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2018   Monday

অধ্যাপক ড. জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জনগনের জানমালের নিরাপত্তার দাবীতে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।

 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে সোমবার সকালে শহরের শাপলা চত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় শাপলা চত্বর এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য শাহাদাৎ হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক কবির হোসেন, ছাত্র ফ্রন্ট কলেজ কমিটির আহ্বায়ক স্বাগতম চাকমা প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলা মানে দেশের বুদ্ধিজীবি ও মুক্তমনা মানুষের উপর হামলা। স্বাধীনতা অপশক্তি দেশকে এখনো অস্থিতিশীল করে রাখতে চায়। বক্তারা অবিলম্বে ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার দাবী জানান  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ