• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মাদকের অপব্যবহার ও নিয়ন্ত্রণে জনমত গড়তে খাগড়াছড়িতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2018   Thursday

“জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন”এ প্রতিপাদ্যেকে সামনে রেখে বৃহস্পতিবার খাগড়াছড়িতে মাদকের অপব্যবহার ও নিয়ন্ত্রণে জনমত গড়তে  স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মো: চাহেল তস্তুরী। খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা এস এম অনিক চৌধুরী সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আফতাব উদ্দীন।

 

এসময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অপরিহার্য উল্লেখ করে অতিথিরা বলেন, মাদকাসক্তের কারনে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক পরিবার। ক্ষতিগ্রস্থ হচ্ছে সামাজিক বন্ধন ও রাষ্ট্রীয় উন্নয়ন। এর থেকে পরিত্রাণ পেতে ব্যক্তি ও পারিবারিক সচেতনতা এবং ধর্মীয় মূল্যবোধর চর্চার উপর গুরুত্বারোপ করেন তারা।

 

অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক বিরোধী  বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

 

এর আগে মাদকের ব্যবহারের কুফল ও সামাজিক সমস্যা এবং প্রতিরোধের বিষয় নিয়ে প্রেস ব্রিফিং-এ স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা এস এম অনিক চৌধুরী ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ