• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে দুদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2018   Tuesday

"মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ" এই স্লোগানকে সামনে রেখে কাপ্তাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়  মঙ্গলবার থেকে ২ দিনব্যাপী  শুরু হয়েছে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে ২ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আ`লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুসাইন চৌধুরী, বিএসপিআই এর অধ্যক্ষ আশুতোষ নাথ, রাইখালী কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: আলতাফ হোসেন, চন্দ্রঘোনা রেশম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মনসুর আলী। এর আগে একটি বনাঢ্য র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

 এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৮ টি স্টল তাদের স্ব স্ব উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে। উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় এই মেলায় অংশ নিচ্ছে। আগামী বুধবার মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন চুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড: কাজী দেলোয়ার হোসেন।।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ