• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2018   Thursday

মহান বীর শহীদের নামে প্রথমবারের মত রাঙামাটিতে প্রতিষ্ঠা লাভ করলো ‘বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন’। রাঙামাটি শহরের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগী-উদ্যোমী এক ঝাঁক তরুন-তরুনীদের সমন্বয়ে এটি গঠন করা হয়েছে।


বুধবার একুশে ফেব্রুয়ারী ভোরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের যাত্রা শুরু করে। সময় ফাউন্ডেশনের উদ্যোক্তা পরিষদের সদস্যরা ছাড়াও প্রাথমিক সদস্যগণ উপস্থিত ছিলেন।


‘প্রেরণায় দেশ চেতনায় মুক্তিযুদ্ধ’ এই শ্লোগানে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন গঠন করার লক্ষ্যে ইতোমধ্যে উদ্যোক্তা পরিষদ গঠন করা হয়েছে। এর উদ্যোক্তা ও পরিচালক হচ্ছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র জীবনীগ্রন্থের লেখক ইয়াছিন রানা সোহেল। উদ্যোক্তা পরিষদের অন্য সদস্যরা হচ্ছেন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থী অর্নব বড়–য়া, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা সাবরিন আঁখি, রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মোঃ মোস্তফা আলম, মোঃ ইব্রাহিম রনি ও মাসুদ রানা রুবেল।


সংগঠনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল জানান এ প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে নানান কর্মসূচীর উদ্যোগ নেয়া হবে। শীঘ্রই একটি নির্বাহী পরিষদ গঠন করে এর কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ