• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    
 
ads

কাপ্তাইয়ে নৌ বাহিনী স্কুলে শহীদ দিবস এবং আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2018   Wednesday

প্রভাত ফেরী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাপ্তাই নৌ বাহিনী স্কুলে বুধবার উদযাপিত হয়েছে শহীদ দিবস এবং আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস।

 

স্কুল প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবকের মাধ্যমে কর্মসুচী শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিএন স্কুলের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাষা সৈনিকদের নিয়ে একক ও দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য এবং অভিনয়ের মাধ্যমে শিক্ষার্থীরা স্বরণ করেন ৫২ এর ভাষার জন্য আত্মত্যাগকারী অকুতোভয় ভাষা সৈনিকদের। কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক কমডোর এম মাহবুব- উল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

 

এসময় ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার এম হুমায়ন কবির, স্কুলের অধ্যক্ষ ই: কমান্ডার এম রুহুল আমিন সরকার, প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম সহ ঘাঁটির পদস্হ কর্মকর্তারা উপস্হিত ছিলেন। এর আগে প্রধান অতিথি স্কুল প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক এর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাংস্কৃতিক এবং আলোচনা সভা সঞ্চালনা করেন বিএন স্কুলের শিক্ষিকা রোজ সোনিয়া চৌধুরী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ