• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পানছড়িতে নানান আয়োজনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2018   Wednesday
no

no

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার খাগড়াছড়ির পানছড়ির বিভিন্ন স্থানে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পানছড়ি উপজেলা প্রশাসন উদ্যোগে ও লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পৃথক পৃথক প্রভাত ফেরী করা হয়েছে। ভোর সকালে উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে উপজেলার সকল প্রশাসনিক প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনিরুজ্জামানের নেতৃত্বে পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পরিবার, পানছড়ি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ প্রশাসন, আওয়ামীলীগের সভাপতি মো: বাহার মিয়া ও যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব নেতৃত্বে আ’লীগ, নাজির হোসেনের নেতৃত্বে উপজেলা যুবলীগ, ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিকের নেতৃত্বে ছাত্রলীগ ও ক্ষমতাসীন দলের স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের পক্ষে স্ব-স্ব দলের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।


উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা বিএনপি সভাপতি মো: বেলাল হোসেন।


পরবর্তীতে জাতীয় পার্টি, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, রেড ক্রিসেন্ট পানছড়ি ইউনিট, প্রতিবন্ধী কল্যাণ সংঘ, চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সানরাইজ কিন্ডার গার্টেন, পানছড়ি আদর্শ শিশু বিদ্যানিকেতন, তালুকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), ইপসা সমৃদ্ধি কর্মসূচী, কুড়াদিয়াছড়া টেকনিকেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে।


অন্যদিকে প্রভাত ফেরী শেষে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিহির চাকমার নেতৃত্বে বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করাও পরবর্তীতে এক আলোচনা সভা হয়।


উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ