• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

চাকমা রানীর উপর হামলার প্রতিবাদের খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2018   Tuesday

চাকমা সার্কেলের রানী য়েন য়েন ও ভলান্টিয়ারের ওপর হামলা ও চাকমা রাজ পরিবারসহ পাহাড়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাঙামাটিতে দুই মারমা বোনের ওপর  যৌন হয়রানির প্রতিবাদে মঙ্গলবার খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  খাগড়াছড়ির হেডম্যান কার্বারী এসোসিয়েশন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠন এ মানববন্ধন করেছে।

 

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন  অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি মৌজার হেডম্যান উক্য সাইন চৌধুরী, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা,ভাইস-চেয়ারম্যান রণিক ত্রিপুরা, নারী অধিকার কর্মী নমিতা চাকমা প্রমুখ।

 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মরকলিপিতে রানীর ওপর হামলা, দুই মারমা তরুনী বোনের ওপর যৌন  নির্যতিনের সুষ্ঠ তদন্ত পূর্বক দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

 

বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্ষণ নির্যাতন হামলা এখন পার্বত্য চট্টগ্রামে নিত্য ঘটনা হয়ে দাড়িয়েছে। এর পিছনে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। এ সবের বিচার না হওয়ায় ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নির্যাতন এমন পর্যায়ে পৌছেঁছে, আজ রাজ পরিবার পর্যন্ত নিরাপদ নয়। বক্তারা রাজ পরিবার সহ পার্বত্য চট্টগ্রামের সকল পাহাড়ীদের নিরাপত্তার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ