• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

সুনীল কান্তি দাশের নীল জ্যোস্না কাব্য

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2018   Monday

কাব্য হলো সুখ দু:খ, শান্তি-অশান্তি,হাসি-কান্না,জ্বালা-যন্ত্রনা,বাদ- প্রতিবাদ সুংক্রান্ত কবি মনের কল্পিত বা বাস্তব অভিব্যক্তি। তেমনি কিছু অভিব্যক্তি প্রকাশে কবি সুনীল কান্তি দাশ(শ্যাম)  এর নীল জ্যোস্না নামক কাব্য গ্রন্হের অবতারণা।

 

 

গেল ১৬ ফেব্রুয়ারি ঢাকা অমর একুশের বই মেলার ১২৯ নং স্টল হতে মৌ প্রকাশনীর ব্যানারে প্রকাশিত হয় কবিতার এই কাব্য গ্রন্হটি। রাংগুনিয়ার দানশীল ব্যাক্তিত্ব দীপেন সাহা,কবি ও লেখক সাইদুল হক সহ চন্দ্রঘোনা ও রাংগুনিয়া ফোরামের সদস্যরা এই সময় উপস্হিত ছিলেন।

 

"নীল জ্যোস্না" কাব্যগ্রন্থ টিতে সর্বমোট ৮০ টি কবিতা স্হান পায়। প্রকাশিত কাব্যগ্রন্থটিতে লেখক তাঁর প্রিয়তমা স্হী দীপালীকে নিয়ে রছিয়েছেন তাঁর মনের অব্যক্ত কথামালা। বইয়ের ১৮ পৃষ্ঠায় প্রকাশিত কবিতা "হোক সভ্যতার জয়" কবিতাটিতে তিনি মানবতার জয় গান করেছেন।" পাহাড়ি মেয়ে" শিরোনামে তাঁর প্রিয়ভাজন প্রয়াত ছয়নিকাকে নিয়ে উৎসর্গিত প্রকাশিত কবিতাটিিতে তিনি পাহাড়ের নৈসর্গিকতা বর্ণনা করেছেন। বইয়ের ৪৭ পৃষ্ঠায় বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক যন্ত্র সংগীত শিল্পি ঝুলন দত্তকে নিয়ে " ঝুলন দত্ত" শিরোনামে কবিতা সমগ্র সংস্কৃতিনুরাগীদের তিনি সম্মান প্রদর্শন করেছেন। নীল জ্যোৎস্না কাব্যটিতে লেখক কখনোও প্রেম,বিরহ, প্রকৃতির বন্দনা, মানবতা,নদী, ফুল, পাখি, দেশাত্ববোধ এবং রোহিঙ্গাদের প্রতি তাঁর ভালোবাসা ব্যক্ত করেছেন।

 

৩৮ বাংলাবাজার মৌ প্রকাশনী হতে প্রকাশিত এই কাব্যগ্রন্থটির প্রকাশক মৌ প্রকাশনীর মো: রবিউল ইমলাম লাভলু। লেখক সুনীল শ্যাম বইটি উৎসর্গ করেছেন ২০০৭ সালে তিনি যখন গুরতর অসুস্হ হয়ে পড়েন, তখন তার পাশে যারা দাঁড়িয়েছেন তাদেররপ্রতি। উল্ল্যেখ যে, লেখক সুনীল কান্তি শ্যাম ১৯৬১ সালের ১৫ আগস্ট চট্রগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার চন্দ্রঘোনা শ্যামাপাড়ায় জন্মগ্রহন করেন। কাপ্তাই চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক হিসাবে তিনি এতদঞ্চলে জ্ঞানের আলো জ্বালিয়ে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। তার স্ত্রী চন্দ্রঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং তার দুই সন্তান অন্তর শ্যাম ও রক্তিম শ্যাম তীর্থ অধ্যয়নরত আছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ