• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে সপ্তাহব্যাপী গবাদি পশু পালন প্রশিক্ষণের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2018   Sunday

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকার একটি পাড়া কেন্দ্রে রোববার স্থানীয় যুবক-যুবতীদের নিয়ে ৭দিন ব্যাপী গবাদি পশু পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।


কাপ্তাই উপজেলা যুব উন্নয়নের অায়োজনে `জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১ এ উন্নত বাংলাদেশ` এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় চাহিদা ভিক্তিক অপ্রাতিষ্ঠানিক, ভ্রাম্যমান প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম।


কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রিয়রতন চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ওয়াগ্গা ইউনিয়ন চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, উন্নয়ন বোর্ডের কাপ্তাই উপজেলা প্রোগ্রাম অফিসার ডা. পরেশ দেওয়ান, স্থানীয় সাংবাদিক মো. নূর হোসেন মামুন প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম বলেন, দেশের উন্নয়নে প্রত্যেককে স্বাভলম্বি হতে হবে। বেকারদের অাত্মকর্মসংস্থান গড়ে তুলতে হবে। গবাদি পশু পালনের দ্বারা স্বাভলম্বি হওয়া সম্ভব। তিনি প্রত্যেকে নিজস্ব কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব চাহিদা কমিয়ে অানার অাহ্বান জানান।


উল্লেখ্য, অনুষ্ঠানে ৩০জন যুবক-যুবতী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে ঋণ নিয়ে অর্থনৈতিক পরিবর্তন আনতে সহায়তা করবে যুব উন্নয়ন অধিদপ্তর।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ