• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকল উপজেলায় নারী উন্নয়ন ফোরাম গঠিত

পুলিন চাকমা, বরকল, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2015   Wednesday

নারী ও শিশুর উন্নয়ন ও কল্যাণের লক্ষে রাঙামাটির বরকল উপজেলায় বুধবার নারী উন্নয়ন ফোরাম গঠনকল্পে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মনি চাকমাকে সভাপতি শকুন্তলা চাকমাকে সহসভাপতি রাখী চাকমাকে সম্পাদক ও রমিতা চাকমাকে কোষাধ্যক্ষ করে ৯ সদস্য বিশিষ্ট বরকল উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে।

 

উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের সহযোগিতায় ও উপজেলা পরিষদের উদ্যোগে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক এক কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন জেলা নিবার্হী মেজিষ্ট্রেট মোঃ কুদরত-ই খুদা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহম্মদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন দেব সহ সুবলং বরকল আইমাছড়া ভূষণছড়া ও বড় হরিণা ৫ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের ডিভিশনাল ফ্যাসিলেটেটর মুহাম্মদ আনোয়ার পাশা।

 

কর্মশালায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা ও নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক রাখী চাকমা বক্তব্য রাখেন।


কর্মশালা শেষে উপজেলা নারী উন্নয়ন ফোরামের কার্যকরী কমিটিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমাকে সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমাকে সহসভাপতি সুবলং ইউপি সদস্য রাখী চাকমাকে সম্পাদক বরকল ইউপি সদস্য রমিতা চাকমাকে কোষাধ্যক্ষ ও ৫ইউনিয়নের ৫জন সংরক্ষিত মহিলা সদস্যকে ফোরামের সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট নারী উন্নয়ন ফোরামের কার্যকরী কমিটি গঠন কর হয়। এ কমিটি উপজেলার নারী ও শিশুর উন্নয়নের লক্ষে কাজ করে যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ