• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2018   Wednesday

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে  আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোরঞ্জন ধর, বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন বাবুল, মুখ ও বধির কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র ভৌমিক ও দোয়েল সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি রাশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রুপনা চাকমা।

 

এর আগে একটি র‌্যালী জেলা পরিষদ প্রাঙ্গণ  থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়র‌্যালীতে সরকারি, বেসরকারি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি প্রতিবন্ধী যাতে নিজের সীমাবদ্ধতা নিয়ে ও স্বনির্ভর হয়ে বাঁচতে পারে, বর্তমান সরকার সেই লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ  করেছে এবং তা সমাজ সেবা বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করছে।

 

তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা তাদের মনের ভাব প্রকাশের জন্য তারা ইশারায় আমাদের অনেক কিছু বুঝাতে চায়। তাদের মনের ভাবগুলোকে বুঝে আমাদের প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধীরা যাতে সমাজ এবং পরিবারের বোঝা না হয়ে দেশের সম্পদ হয়ে নিজ পায়ে দাঁড়াতে পারে সরকার তার বাস্তব সম্মত উদ্যোগ নিয়েছে।

 

তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ