• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাণী ইয়েন ইয়েনকে আইনের আওতায় আনার দাবীতে পিবিসিপি`র সংবাদ সন্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2018   Tuesday

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উস্কানির অভিযোগ এনে চাকমা রাণী ইয়েন ইয়েনকে আইনের আওতায় আনার দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ(পিবিসিপি) সংবাদ সন্মেলন করেছে।

 

সংবাদ সন্মেলন থেকে এর দাবীতে আগামী ১৩ ফেব্রুয়ারী রাঙামাটিতে মানববন্ধন,আগামী ১৯ ফেব্রুয়ারী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, ২৭ ফেব্রুয়ারী তারিখের মধ্যে যদি সাম্প্রদায়িক ও বির্তকিত কর্মকান্ড বন্ধ না করে অথবা প্রশাসন তাকে আইনের আওতায় না আনে তাহলে পরবর্তীতে বিক্ষোভ হরতাল অবরোধসহ আরো বৃহত্তর কর্মসূচির হুমকি দেয়া হয়েছে।

 

পিবিসিপি`র জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব-এর স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, পিবিসিপি`র জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো: জাহাঙ্গির আলম। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বেগম নূর জাহান, পিবিসিপি`র জেলা শাখার সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব,সহ-সভাপতি মো: কামাল হোসেন, সংগঠনের ছাত্রী বিষয়ক সম্পাদিকা নারগিস আক্তার, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুন নাঈম মুন্নি প্রমুখ।


সংবাদ সন্মেলনে অভিযোগ করে বলা হয়, পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তুলতে একটি মহল এখনও নানাভাবে উস্কানিমুলক কর্মকান্ড পরিচালনা করছে। এই মহলটি সম্প্রতি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার পাহাড়ী দুই কিশোরীকে ঘিরে কথিত নির্যাতনের ঘটনা সাজিয়ে হঠাৎ করে একটি বিষয়ের অবতারণা করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে গত কিছুদিন নানা নাটক ও বির্তক সৃষ্টি করে চলেছেন চাকমা রাণী ইয়েন ইয়েন। ইতোমধ্যেই নানা কারণে রাঙামাটি জেলায় রাণী ইয়েন ইয়েন কোনো অদৃশ্য শক্তির ইন্দনে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা  চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে বিলাইছড়ির ইস্যুটি সামনে এনে রাজনীতির নোংরা খেলায় মেতে উঠেছেন।

 

সংবাদ সন্মেলনে আরো অভিযোগ করা হয় মারমা দুই কিশোরী চিকিৎসা কার্যক্রম শেষ করে হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার জন্য চিকিৎসকদের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সম্পাদন করছিলেন। ওই সময় হঠাৎ করে ইয়েন ইয়েন, মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা, নারী নেত্রী এডভোকেট সুস্মিতা চাকমা,নারীনেত্রী নেলী প্রু মারমা নেলীসহ অঞ্চলিক দল জেএসএসের ছাত্র সংগঠন পিসিপি’র নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন ও জোর করে দুই মারমা কিশোরীকে নিজেদের জিম্মায় নেওয়ার জন্য চেষ্টা চালান। এ সময় দুই কিশোরীর পিতা-মাতা তাদের কন্যাকে নিজেদের জিম্মায় নেওয়ার কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। পরে সেখানে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত হয়ে বিষয়টি বেআইনি বিধায় এ বিষয়ে বাঞ্চিতা চাকমা ও ইয়েন ইয়েনকে নিবৃত্ত করার চেষ্টা করে। এসময় তারা পুলিশের সাথে অশোভন আচরণ করেন। তবে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ দুই কিশোরীর আইন সম্মত পিতা-মাতা উপস্থিত থাকায় তাদের অমতে অন্য কাউকে দুই কিশোরীকে জিম্মাদারী প্রদানে অস্বীকৃতি জানায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ