• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির বিলাইছড়িতে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2018   Tuesday

মঙ্গলবার বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছে  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বিলাইছড়ি সদর উপজেলা বাজার প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এ সময় জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা’সহ সামাজিক সংগঠনের নের্তবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি দেড়শতাধিক কম্বল বিতরণ করেন।

 

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, শীতার্ত মানুষের কষ্ট ও দূর্ভোগ কাছ থেকে না দেখলে বুঝার উপায় নেই তারা কতো কষ্টে দিন যাপন করছে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের শীতবস্ত্রের অভাব মোচনে সমাজের সকল শ্রেণি পেশার মানুষদের এগিয়ে আসতে হবে।

 

তিনি আরো বলেন, নিঃস্বার্থভাবে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা মহৎ ও পূর্নময় কাজ। মানুষ বিপদে পরে অসহায় হলে তাকে যথাসাধ্য সাহায্য করা সমাজের বিত্তবানদের মানবিক দায়িত্ব।

 

তিনি অসহায় দরিদ্র শীতার্ত মানুষের প্রতি সরকার, সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত প্রসারিত করতে আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ