• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2018   Tuesday

মঙ্গলবার কাপ্তাইয়ে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদদের জন্য শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা প্রশাসনের অায়োজনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়্যারম্যান দিলদার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালমের সভাপতিত্বে প্রতিযোগিতার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,উপজেলা একাডেমীক সুপারভাইজার সোসেল চাকমা,শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহমেদ।

 

উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৫টি ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিতত হয়। ইউনিয়ন পর্যায়ে ১ম,২য়,৩য় স্থান অধিকারীরা অাগামী ১৪ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিবে।এর অাগে গেল সোমবার ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে অতিথিরা বলেন,  জাতীয় সংগীত আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিক। জাতীয় সংগীত এবং জাতীয় পতাকার মাধ্যমে বিশ্বের দরবারে একটি দেশকে চিহ্নিত করা হয়।তাই জাতীয় সংগীত শুদ্ধভাবে পরিবেশন করা সকলের নাগরিক কর্তব্য।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ