• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

হিল উইমেন্স ফেডারেশনের মহালছড়ি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2015   Thursday

বুধবার মঙ্গলবার খাগড়াছড়ির মহালছড়ি কলেজ শাখার হিল উইমেন্স ফেডারেশনের প্রথম কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন হয়েছে।

 

হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি কলেজ শাখা দপ্তর সম্পাদক মিনা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, “জনতার মুক্তি সংগ্রামে নারী সমাজ এগিয়ে আসুন” শ্লোগানে  মহালছড়ি উপজেলার লেমুছড়ি পতপত্যা ক্লাব মাঠে অনুষ্ঠিত দিন ব্যপী কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। হিল উইমেন্স ফেডারেশন নেত্রী সুজাতা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর মহালছড়ি উপজেলা ইউনিটের প্রধান সংগঠক অলকেশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক বরুণ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সভাপতি তপন চাকমা প্রমুখ। অনুষ্ঠান   সঞ্চালনা করেন প্রেরণা চাকমা।

 

পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী নির্যাতনের মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সম্মেলনে বক্তারা বলেন,পাহাড়ি নারীদের সম্ভ্রম ও জীবনের কোন নিরাপত্তা নেই। পার্বত্য চট্টগ্রামে সামরিকায়ন ও বাঙালি সেটলার বৃদ্ধির কারণে নারী ধর্ষণ, নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে।

 

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের নারী অধিকার নিশ্চিত করার জন্য পূর্ণস্বায়ত্তশাসনের কোন বিকল্প নেই। একমাত্র পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই পাহাড়ি নারীদের অধিকার নিশ্চিত হতে পারে। তাই জাতীয় অস্তিত্ব রক্ষার্থে পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলনে নারীদেরকে এগিয়ে আসতে হবে।

 

বক্তারা নারী নির্যাতন, ভূমি বেদখল সহ সকল ধরনের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান।

 

পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে মনিষা চাকমাকে সভাপতি, মিকা চাকমাকে সাধারণ সম্পাদক ও টুম্পা চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট মহালছড়ি কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা ও কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিশুক চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ