• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2018   Saturday

শনিবার রাঙামাটিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।


রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড কার্যালয়ের সন্মেলন কক্ষে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুল মজিদ। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাতিত্বে প্রধান বক্তা ছিলেন পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বেগম নূর জাহানএ বিশেষ অতিথি ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিঃ যুগ্ম সম্পাদক মোঃ সাদেকুর রহমান, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব জামাল উদ্দিন, পার্বত্য বাঙালি ছাত্র রাঙামাটি জেলা শাখার সাবেক সভাপতি মোঃ সেলিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ আসাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত কায়েস, রাঙামাটি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, রাঙামাটি লংগদু উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান।

 

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে জেলা ও উপজেলা প্রতিনিধিদের গোপন ভোটের মাধ্যমে আগামী দুই বছর ২০১৮-২০১৯ সালের জন্য মোঃ জাহাঙ্গীর আলমকে সভাপতি মোঃ হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক, মোঃ কাউসারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ রাঙামাটি জেলা কমিটি ঘোষনা করেন। পরে বিদায়ী কমিটিকে সভাপতি মোঃ আলমগীর হোসেনকে সম্মামনা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন।


প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ বলেন গুম,খুন,চাঁদাবাজী,অপহরণ সহ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে পার্বত্য চট্রগ্রামে শান্তি প্রতিষ্ঠা করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে জাতির সামনে। এই চ্যালেঞ্জ তারাই মোকাবিলা করতে পারবে ইচ্ছা শক্তি যাদের প্রখর। পার্বত্য চট্রগ্রাম থেকে বৈষম্য ও হানাহানি দূর করে একটি সুখি সমৃদ্ধশালী দেশ গঠন করার মহান লক্ষ্যকে সামনে রেখে ১৯৯১ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। পার্বত্য চট্রগ্রাম সহ সর্বত্রই এই সংগঠনের আত্ম প্রকাশ নির্যাতিত অবেহেলিত জাতীর জন্য সু খরের বার্তা বয়ে আনে। পার্বত্য বাঙালিদের সর্বক্ষেত্রে সাংবিধানিক অধিকার নিশ্চিত করার লক্ষ্য কে সামনে রেখে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ গঠিত হয়।


তিনি বর্তমান কাউন্সিলের মাধ্যমে যে কমিটি হলো তারা ছাত্র পরিষদকে শক্তিশালী ও বেগবান করতে কাজ করে যাবেন বলে আশা ব্যাক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ