• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ন প্রোপাগান্ডার বিষয়ে সতর্ক থাকতে ফিরোজা বেগম চিনু এমপি’র আহ্বান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2018   Tuesday

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ন প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।  তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

 

মঙ্গলবার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু’র স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ অভিযোগ করেন।

 

প্রেস বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে রাঙামাটির বিভিন্ন সভা-সমাবেশে তিনি(সাংসদ ফিরোজা বেগম চিনু এসপি) বক্তব্য দিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষাপটে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ওয়েব পোর্টালে তাকে হেয় করে আক্রমনাত্মক ভাষায় অত্যন্ত কুরুচিপূর্ণভাবে মন্তব্যসহ গালি-গালাজ প্রকাশ করছে। এতে শিক্ষিত মুখোশের আড়ালে পাহাড়ের একটি বিশেষ শ্রেণীর কিছু উঠতি বয়সী যুবকের করা কুরচিপুর্ন বক্তব্যের মাধ্যমে তাদের কুৎসিত চেহারার বর্হিপ্রকাশ ঘটাচ্ছে।

 

 প্রেস বার্তায় আরো বলা হয়, একজন সংসদ সদস্য তথাপি রাজনীতির মাঠ থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে পাহাড়ের নিপীড়িত জনগণের ভাগ্যোন্নয়নে তিনি তার অবস্থান থেকে তাদের দুঃখ দুর্দশার কথা মহান জাতীয় সংসদসহ বিভিন্ন ফোরামে-সেমিনারে এবং সভা-সমাবেশে নিরপেক্ষতার সাথে বক্তব্য প্রদান করে আসছেন। দেশের সার্বভৌমত্ব ও অখন্ডটা রক্ষায় এবং জাতীয় নিরাপত্তাসহ জনসাধারনের অধিকার আদায়ে কথা বলাটা একজন সচেতন রাজনৈতিককর্মী এবং দেশ প্রেমিক নাগরিক হিসেবে তার কর্তব্য। ছাত্রজীবন থেকে এই কর্তব্যের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতায় অতীতে যেমন কোনো ঘাটতি ছিল না তারই ধারাবাহিকতায় এখনো কথা বলে যাচ্ছেন, এবং ভবিষ্যতেও  তার  এই ধারা অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয়ি।

 

প্রেস বার্তায় বলা হয়, যারাই এই ধরনের কুরচিপূর্ণ প্রোপাগান্ডা চালিয়ে তাকে  জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার অপচেষ্ঠা চালাচ্ছেন তারা কোনো ভাবেই তাকে সাধারণ জনসাধারণ ও নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। তবে  তিনি এও মনে করেন বর্তমান আধুনিক আইনী কাঠামোয় ডিজিটাল জগতে এই ধরনের প্রোপাগান্ডা সাইবার অপরাধ বা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃত। কারন সমাজে কুলষতা ছড়ানো কুচক্রিদের থামানো নাগেলে তাদের এই বিষবাষ্প সামাজিক বন্ধনকে বিষাক্ত করে গড়ে তুলবে। তাই তাদের এই অপকর্ম থেকে বিরত থাকার জন্যে তিনি উদাত্ত আহবান জানাচ্ছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের অনুরোধ  জানান প্রেস বার্তায়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ