• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন প্রসার শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2018   Monday

সোমবার রাঙামাটিতে রাঙামাটি পৌর এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন প্রসার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি এর উদ্যোগে সাবারাং রেস্টুরেন্ট এ সনাক সহ সভাপতি অমলেন্দু হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক জনাব অঞ্জুলিকা খীসা। সভায় আরও বক্তব্যে প্রদান করে সনাক সদস্য মুজিবুল হক বুলবুল।

 

মতবিনিময় সভায় বিদ্যালয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন প্রসারে দুর্নীতির বিরুদ্ধে তরুণ ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরী, মাধ্যমিক বিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে অংশগ্রহণকারীরা আলোচনার মাধ্যমে মতামত প্রদান করেন।

 

মাধ্যমিক বিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ভর্তি ফি, বিভিন্ন পরীক্ষার ফি সমূহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ডায়েরীতে উল্লেখ করা এবং  বিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফি সমূহ প্রদর্শন। তাছাড়া ভর্তির নীতিমালাসহ সরকারি নীতিমালা সমূহ নোটিশ বোর্ডে প্রদর্শন এবং বার্ষিক আর্থিক বিবরণী বছর শেষে অভিভাবক সমাবেশে প্রকাশ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ এবং জেলা শিক্ষা কর্মকর্তা উক্ত বিষয়গুলো বাস্তবায়নের  প্রতিশ্রুতি প্রদান করেন। তাছাড়া বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করার জন্য আলোচনা হয়।

 

মতবিনিময় সভায় বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করার জন্য বিদ্যালয়ে এ্যাসেম্বলী চলাকালীন সময়ে দুর্নীতিবিরোধী বার্তা ছাত্র ছাত্রীদের মধ্যে প্রচার এবং দুর্নীতি ও সুশাসন বিষয়ে পাঠদানের জন্য শিক্ষকবৃন্দ প্রতিশ্রুতি প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা জনাব উত্তম খীসা বলেন, বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের পড়ালেখার জন্য পর্যাপ্ত পরিবেশ নিশ্চিত করা শিক্ষকের অন্যতম দায়িত্ব। তিনি বিদ্যালয়ে শ্রেণীকক্ষের দেয়ালে দুর্নীতিবিরোধী ও নৈতিকতার বাণী লেখার জন্য বলেন। তাছাড়া বিদ্যালয় পর্যায়ে যে কোন অনিয়মের বিষয়ে প্রমাণ পত্র সহ অভিযোগ করা হলে তিনি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ