• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়া খাগড়াছড়ি জেলার একমাত্র অ্যাথলেট তানজিনা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2018   Thursday

৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধূলায় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলায় সুযোগ পাওয়া খাগড়াছড়ি জেলার একমাত্র অ্যাথলেট মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তানজিনা আক্তার।

 

মহালছড়ি সদর এলাকার নতুন পাড়া গ্রামের মো: লাল মিয়ার ৮ কন্যার মধ্যে তানজিনা আক্তার সপ্তম।  সে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় হতে ৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল শীতকালীন খেলাধূলায় বালিকা মধ্যম গ্রুপে চট্টগ্রাম উপ অঞ্চল (৭টি জেলা নিয়ে গঠিত )  পর্যায়ে  ১০০ মিটার স্প্রিন্টে  ১ম, ২০০ মিটার স্প্রিন্টে  ১ম ও দীর্ঘ লাফে ৩য় হয়েছেন এবং সেরা পারফর্মেন্স এর জন্য ব্যক্তিগত চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেন। ২২ জানুয়ারী সোমবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিতব্য  বকুল অঞ্চলের (চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা) খেলায় অংশগ্রহন করে ২০০ মিটার স্প্রিন্টে  ১ম, ১০০ মিটার স্প্রিন্টে ২য় হয়েছেন এবং সেরা পারফরর্মেন্স এর জন্য ব্যক্তিগত চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেন।

 

তানজিনা আক্তার এর বিষয়ে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুইলাঅং রাখাইন পিপলু বলেন, তানজিনার পরিবারটি হচ্ছে অ্যাথলেট পরিবার। এখানে শুধু তানজিনা নয় তার ২ বড়বোন ইয়াসমিন জাতীয় পর্যায়ে এবং নাসরিন চট্টগ্রাম অঞ্চলে সেরা খেলোয়ার হিসেবে চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেছে। তাঁদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো হলে এর থেকে আরো ভালো কিছু অর্জন করা সম্ভব হতো। তানজিনার প্রতি সকলের সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ