• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাউখালীতে উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠিত

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটি কাউখালী উপজেলায় নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর সহযোগীতায় কাউখালী উপজেলা প্রশাসন আয়োজিত অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচা মং চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান শামশুদ্দোহা চৌধুরী, ঘাগড়া ইউপি চেয়ারম্যান থুইমং মারমা।  এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলার চার ইউনিয়ন কলমপতি, বেতবুনিয়া, ঘাগড়া ও ফটিকছড়ির ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য অংশ নেন।কর্মশালার প্রশিক্ষক ছিলেন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও সিনিয়র সহকারী সচিব আনোয়ার পাশা।

 

পরে নির্বাচনের মাধ্যমে উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।  নির্বাচন পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা। এতে পদাধিকার বলে কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানী চাকমা কৃপাকে সভাপতি নির্বাচিত করা হয়। সহসভাপতি নিংবাইউ মারমা (কলমপতি), সাধারণ সম্পাদক মনি আক্তার মামুইচিং (বেতবুনিয়া), কোষাধ্যক্ষ ছায়ারানী চাকমা (ঘাগড়া) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এছাড়া চারজন কার্যকরী সদস্য জোসনা বেগম (ঘাগড়া), রোশনারা বেগম(কলমপতি), অংমিচিং মারমা (বেতবুনিয়া), সুমনা বড়–য়া (বেতবুনিয়া) ও পাইক্রামা মারমা (ফটিকছড়ি)কে নিয়ে নয় সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী আড়াই বছর দায়িত্ব পালন করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ