• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউএসএইড ও ইউএনডিপি-র যৌথ মিশনের সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2018   Tuesday

ইউএসএইড এবং ইউএনডিপি’র একটি যৌথ মিশন মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 

 জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সাক্ষাৎকালে পরিষদ চেয়ারম্যান বৃষকেতৃ চাকমা ছাড়াও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, সদস্য সবির কুমার চাকমা এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন। ইউএসএইড এবং ইউএনডিপি’র একটি যৌথ মিশন দলের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএইড এর কর্মকর্তা থমাস পোপে,  প্রকল্প কর্মকর্তা রুমানা আমিন, ইউএনডিপি-র কান্ট্রি ডিরেক্টর সুদিপ্ত মুখার্জি,  টেকনিক্যাল স্পেলালিষ্ট ড. রাম এ শর্মা, এসআইডি-সিএইচডি প্রকল্পের প্রজজেক্ট ম্যানেজার  ঝওউ-ঈঐঞ প্রসেনজিৎ চাকমা এবং ইউএনডিপি-সিএইচডিএফ’র ডিষ্ট্রিক ম্যানেজার ঐশ্বর্য চাকমা।

 

সৌজন্য সাক্ষাতে  ইউএসএইডের প্রতিনিধিদল রাঙামাটি জেলার সার্বিক আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে চেয়ারম্যানের কাছ থেকে জানতে চান।

 

এসময় চেয়ারম্যান প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত সময়ে ইউএনডিপির মাধ্যমে প্রচুর কাজ হয়েছে যার ফল ভোগ করেছে প্রত্যন্ত এলাকার জনসাধারণ। বিশেষ করে ইউএনডিপির অর্থায়নে পরিচালিত কৃষি, স্বাস্থ্য, শিক্ষা প্রকল্পের মাধ্যমে বিরাট উন্নয়ন হয়েছে। প্রত্যন্ত এলাকায় ইউএনডিপি প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে ম্যালেরিয়ায় মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছে এবং কৃষিক্ষেত্রে স্থানীয় কৃষকদের দক্ষতা সৃষ্টির পাশাপাশি কৃষিজ পণ্য উৎপাদনে বিরাট পরিবর্তন এসেছে।

 

তিনি এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থান উন্নয়ন, স্বাস্থ্যসেবায় অধিকতর বিনিয়োগ এবং সনাতন পদ্ধতির কৃষি ব্যবস্থার পরিবর্তে মিশ্র ফলের বাগান উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে সফররত প্রতিনিধিদলের কাছে মত ব্যক্ত করেন। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি বিদেশী দাতাদের সহযোগিতা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ রাখবে বলে আশা প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ