• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

অসীম চাকমা,বিলাইছড়ি(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2018   Monday

“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সোমবার বিলাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

উপজলো পরিষদ মিলনায়তনে বিলাইছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফ ইকবাল। বিলাইছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবি এম আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানা ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এবং মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি (বিএফএ) সুনীল বরণ চাকমা।


এর আগে একটি র‌্যালি উপজেলা পরিষদ মিলনায়তন থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ ইকবাল বলেন, মেধাবী জাতি গঠনের জন্য সুষম খাদ্য প্রয়োজন। তাই প্রাণিজ খামার গঠনের মাধ্যমে একদিকে যেমন আমিষের চাহিদা পূরন হয় অন্যদিকে বেকারত্ব দূরি করনের মধ্য দিয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া যায়।


উল্লেখ্য, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ গেল ২০ জানুয়ারি শুরু হয়েছে এবং আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এ কর্মসূচির অংশ হিসেবে ২৩ জানুয়ারি বিলাইছড়ি, কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এ অবিভাবক শিক্ষার্থীদেরকে ডিম খাওয়ানো হবে। ও ২৪ জানুয়ারি বিলাইছড়ি,ধুপ্যাচর পাড়া সংলগ্ন মাঠে বিনামূল্যে পশু চিকিৎসা সেবা দেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ