• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে এসএটিভির ৫ম বর্ষপূর্তি উৎসব পালন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2018   Saturday

উৎসব মুখর পরিবেশে শনিবার খাগড়াছড়িতে বেসরকারী টেলিভিশ এসএটিভির ৫ম বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে।


খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু। খাগড়াছড়ি জেলা অবজারভার প্রতিনিধি দুলাল হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দীন,প্রবীণ রাজনীতিবিদ নুরুন্নবী চৌধুরী, রেডক্রিসেন্ট ইউনিটের সম্পাদক শানে আলম,পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু তাহের,সহ-সভাপতি জহুরুল আলম, সাংবাদিক আবু দাউদ খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সম্পাদক কানন আচায্য জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা,জেলা কৃষকলীগের সম্পাদক মো:ইউছুফ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ছাত্র ছাত্রী, উন্নয়নকর্মী ,রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয় । স্বাগত বক্তব্যে রাখেন এসএটিভির জেলা প্রতিনিধি নুরুল আজম। এর আগে ৫ পাউন্ডের কেক কাটা কাটেন আমন্ত্রিত অতিথিরা।


এর আগে বর্ষপূত্তির আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ও আনন্দ ভাগাভাগি করতে এসএটিভি দর্শক ফোরামের উদ্যোগে সকালে খাগড়াছড়ি টাউন হলের সামনে থেকে শুরু হয় বনার্ঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয় সামনে গিয়ে শেষ হয় ।


আলোচনায় আমন্ত্রিত অতিথিরা এসএটিভির আগামীর পথচলার শুভ কামনা করে বলেন, অল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ ও আন্তজার্তিক মানের অনুষ্ঠানের কারনে দর্শক জনপ্রিয়তা অর্জন করেছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ