• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে জয়কালি মন্দিরের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্ম সভার আয়োজন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2018   Wednesday

বাংলাদেশ আ`লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করছে, জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

 

তিনি আরো বলেন মানুষ তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকে,তাই সৎ কর্ম মানুষকে প্রকৃত মানুষ হতে সহায়তা করে ।

 

বুধবার কাপ্তাই উপজেলার লগগেইট জয়কালি মন্দিরের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

 

মন্দির পরিচালনায় কমিটির সভাপতি সমীর প্রসাদ ধরের সভাপতিত্বে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্হিত ছিলেন আন্তর্জাতিক পরিব্রাজক মাগুরা শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ ১০৮ স্বামী বিবোধানন্দ স্বরসতী মহারাজ। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা,সদস্য ত্রিদিপ কান্তি দাশ, সদস্য সান্তনা চাকমা, জেলা আ`লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে,সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা,  কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কর্ণফুলি পানি বিদ্যু কেন্দ্রের উপ ব্যবস্হাপক তপন মল্লিক, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্য। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাগর চক্রবর্ত্তী।

 

 এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বোলনোর মাধম্যে ধর্মসভার শুভ সুচনা করেন জয়কালী মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্ত্তী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ