• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

শীতার্তদের মাঝে কাপ্তাই ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2018   Wednesday

শৈত্য প্রবাহে জনজীবন নেমে এমেছে চরম দূর্ভোগ। প্রচন্ড শীতে শিশু এবং বৃদ্ধারা ভোগছে নানা রোগে। বিশেষ করে পাহাড়ী এলাকার মানুষ সবচেয়ে কষ্টে বসবাস করছে এই শীতে। বিত্তবানদের শীতের কাপড় কিনার সামর্থ্য থাকলেও সমাজের খেটে খাওয়া মানুষগুলো অর্থাভাবে কিনতে পারছে না শীত বস্ত্র। এ অবস্থায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম কাপ্তাই এর বিভিন্ন দরিদ্র পল্লী, হাসপাতাল এবং এতিমখানায় গিয়ে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরন করে সকলের প্রশংসা অর্জন করেছে।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, তিনি প্রতিদিন সন্ধ্যায় নিজের পরিচয় গোপন করে কোন না কোন পাড়া, হাসপাতাল,এতিমখানায় গিয়ে শীতে কষ্ট পাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করে আসছেন। হয়তো এই সামান্য শীত বস্ত্র তাদের পুরো পরিবারের সদস্যদের শীত নিবারন না হলেও  অসহায় মানুষের প্রতি কাপ্তাই উপজেলা প্রশাসন কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি জানান ইতিমধ্যে সরকারের ত্রান ও পূর্নবাসন মন্ত্রনালয় হতে প্রাপ্ত ১৫৫০ টি কম্বল উপজেলা পরিষদের জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরন করা হয়েছে।

 

এদিকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ পরিচালক ডা: প্রবীর খিয়াং জানান কাপ্তাই ইউএনও তারিকুল আলম ইতিমধ্যে খ্রিস্টান এবং কুষ্ঠ হাসপাতালের রোগীদের মাঝে কম্বল বিতরন করেছেন। তিনি ইউএনও কাপ্তাই এর এই কার্যক্রমের প্রশংসা করেন।

 

কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুন জানান,নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম প্রতিদিন রাত্রে উপজেলার কোন না কোন পাড়ায় গিয়ে অসহায় মানুষের খবর নিচ্ছেন। যারা একদম দারিদ্রসীমার নীচে বসবাস করেন, তিনি তাদেরকে শীত বস্ত্র বিতরন করছেন।

 

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক সাংস্কৃতিক সংগঠক ঝুলন দত্ত জানান, ইতিমধ্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম তাঁর কর্মদক্ষতার মাধ্যমে সকল শ্রেনী পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছে। গ্রাম পুলিশ, হাসপাতাল এবং এতিমখানা সহ শীতে কষ্ট পাওয়া মানুষের পাশে তিনি শীত বস্ত্র নিয়ে বিতরন করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ