• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে ইউপিডিএফ নেতা প্লুটো ও অনাদী রঞ্জনের খুনীদের শাস্তির দাবীতে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2018   Tuesday

দুর্বৃত্তদের হাতে নিহত সাবেক ইউপি সদস্য অনাদি রঞ্জন চাকমা ও ইউপিডিএফের নেতা অনল বিকাশ চাকমা  প্লুটো হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাঙামাটিতে সংবাদ সন্মেলন করেছে। 

 

রাঙামাটি সদর উপজেলার ৪নং কতুকছড়ি ইউপি কার্যালয়ে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন নিহত অনাদি রঞ্জন চাকমার বড় ছেলে রিন্টু চাকমা। এসময় নিহত ইউপিডিএফের নেতা অনল বিকাশ চাকমা প্লুটোর স্ত্রী অলপনা চাকমা, তার ২ বছরের ছেলে শদক চাকমা, নয় বছরের মেয়ে আর্যশীলা চাকমা, বড় ভাই বদিন কুমার চাকমা,তীর্থ কুমার চাকমা, অনাদি রঞ্জন চাকমার স্ত্রী রমনা দেবী চাকমা, বড় ভাই রাজ্য চাকমাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


সংবাদ সন্মেলনে এ দুটি হত্যকান্ডে নব্য মূখোশ বাহিনীকে দায়ী করে বলা হয়, দুটি হত্যাকান্ডে অনেক দিন অতিবাহিত হলেও চিহিৃত অপরাধীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। অপরাধীদের গ্রেফতার না করায় অবাধে খুন,অপহরণসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


সংবাদ সন্মেলনে আরো বলা হয়, সাবেক ইউপি সদস্য অনাদি রঞ্জন চাকমা ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর নেতা অনল বিকাশ চাকমা প্লুটো সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পর তাদের পরিবার অসহায় পড়েছে। ছেলে সন্তান নিয়ে কিভাবে বেচে থাকবে তার দু্িশ্চন্তার শেষ নেই। সন্ত্রাসীরা শুধু দুজনকে হত্যা করেনি, তাদের পরিবারের জীবনও শেষ করে দিয়েছে।


সংবাদ সন্মেলনে  আরো বলা হায়, ঘটনার পর অনেক দিন হয়ে গেলেও পুলিশ অপরাধীদের এখনো গ্রেফতার করেনি। গ্রেফতারের কোন চেষ্টাও আছে বলে লক্ষ্য করা যাচ্ছে না। গেল ১৪ ডিসেম্বর সাবেক ইউপি সদস্য সেন্টু চাকমার নেতৃত্বে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি ও নানিয়াচরের নির্বাচিত জনপ্রতিনিধিরা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। তারপরও সরকার নির্বিকার।

 

অন্যদিকে সন্ত্রাসীরা খুনের ঘটনার দায় স্বীকার করে বুক ফুলিয়ে বেড়াচ্ছে এবং একের পর এক খুন ও অপরহণসহ নানা ধরনের অপরাধ করে চলেছে। উক্ত স্মারকলিপি প্রদানের পরদিনই তারা বন্দুকভাঙায় ইউপিডিএফ সংগঠক অনল বিকাশ চাকমা প্লুটোকে খুন করে, যা উপরে বলা হয়েছে। এরপর তারা গেল ৩ জানুয়ারী ২ খাগড়াছড়িতে ইউপিডিএফের অপর এক সংগঠক মিঠুন চাকমাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। মুখোশ বাহিনীর প্রধান তপন বিকাশ চাকমা ওরফে বর্মা প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর কাছে দীর্ঘ দিন ধরে একজন দাগী আসামী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কেবলমাত্র নানিয়াচর থানায় খুন ও অপহরণসহ বিভিন্ন অপরাধে ৫টি ফৌজদারী মামলা রয়েছে।


সংবাদ সন্মেলনে অভিযোগ করে বলা হয়, অনাদী রঞ্জন, প্লুটো ও মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতার করা পুলিশ বা নিরাপত্তা বাহিনীর জন্য কঠিন কোন কাজ নয়। হত্যাকারীরা নানিয়ারচর সদর থেকে মাত্র কয়েক শ’ গজ দূরে অস্ত্রশস্ত্রসহ গুল্যাছড়ি, ছ’কুড়ি বিল ও ফিরিঙ্গি পাড়ায় থাকে ও মহড়া দেয়। এমনকি নানিয়াচর থানা সদরে টিএন্ডটি বাজারেও তারা প্রায় সময় সশস্ত্র মহড়া দিয়ে থাকে। কিন্তু তারপরও আইন-শৃংখলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, যা আমাদের ও এলাকাবাসীর মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।  তাহলে কি আইন-শৃংখলা বাহিনী ও প্রশাসনের সাথে নব্য মুখোশ বাহিনীর সাথে যোগসাজশ ও বোঝাপড়া রয়েছে?


সংবাদ সন্মেলন থেকে অবিলম্বে এইসব কান্ডের জতিড়দের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বহু মামলার আসামী বর্মা-তরু নেতৃত্বাধীন নব্য মূখোশ বাহিনীর সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও ভবিষ্যতে যাতে আর কাউকে আদি, প্লুটো ও খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমার মতো অকালে প্রাণ হারাতে না হয় সেজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী জানানো হয়।


সংবাদ সন্মেলনে আলপনা চাকমা বলেন, তার স্বামী ইউপিডিএফে কাজ করায় প্রতিহিংসা পরায়ন হয়ে তপন জ্যোতি চাকমা বর্মার নেতৃত্বে নব্য মুখোশ বাহিনীরা খুন করেছে। তিনি তার স্বামীর হত্যার বিচার দাবী করেন।


উল্লেখ্য, গেল ৫ ডিসেম্বর সাবেক ইউপি সদস্য অনাদী রঞ্জন চাকমাকে তৈচাকমা দজর পাড়া এলাকায় (১৮ মাইল) এবং গেল ১৫ ডিসেম্বর বন্দুকভাঙার ধামাইছড়া মোনপাড়া নামক স্থানে ইউপিডিএফ সংগঠক অনল বিকাশ চাকমা প্লুটোকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর মধ্যে প্লুটোর হত্যার ঘটনায় রাঙামাটি কতোয়ালী থানায় মামলা নেয়া হলেও অনাদি রঞ্জন চাকমা হত্যাকান্ডের মামলা নানিয়ারচর থানা পুলিশ এখনো নথিভূক্ত করেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ