• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে দুর্বৃত্তদের হাতে যুবলীগ নেতা খুন ও আহত পরিবারকে এককালীন অনুদানের চেক প্রদানকালে
অস্ত্র ছেড়ে দিয়ে মাঠে এসে জনগনের আস্থা অর্জন করুন- ফিরোজা বেগম চিনু এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2018   Monday

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু বলেছেন,আওয়ামীলীগ অস্ত্রের রাজনীতি করে না। আওয়ামীলীগ গণমানুষের রাজনীতি করে গণতন্ত্র বিশ্বাস করে এবং অসহায় মানুষের পাশে থাকার বিশ্বাস করে।

 

পার্বত্য চট্টগ্রামে যারা সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ড ঘটাচ্ছে তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন অস্ত্র ছেড়ে দিয়ে মাঠে আসুন। জনগনের আস্থা অর্জন করুন ও জনগনের পাশে আসুন। গুম,গুন,হত্যা কখনও রাজনীতিতে ভাল জিনিস নয়। রাজনীতি করতে হলে মানুষের পাশে দাড়াতে হবে, মানুষের সুখ দুখের সাথী হবে।


তিনি বলেন, অস্ত্র নিয়ে যারা ঘুরাফেরা করছে জনজীবনকে বিছিয়ে তুলছে তারা যেন বিবেচনা করে মানববিক কারণে মানুষের পাশে থাকে। জনগনের পাশে এসে পার্বত্য চট্টগ্রামের বিনির্মাণে তাদের একটা ভূমিকা থাকে।


সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত দুর্বৃত্তদের হাতে যুবলীগ নেতা খুন ও আহত পরিবারকে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে এককালীন অনুদানের চেক প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্যে রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।


অনুষ্ঠানে দুর্বৃত্তদের হাতে নিহত যুবলীগ নেতা অরবিন্দু চাকমার পরিবারকে ও আহত বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মারমা, মহিলালীগের নেত্রী ঝর্ণা খীসার পরিবারকে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে এককালীন সহায়তা হিসেবে আড়াই লাখ টাকার প্রদান করেন প্রধান অতিথি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ