• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে জেন্ডার বৈষম্য ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2018   Sunday

কাপ্তাই উপজেলার রাইখালী ও চিৎমরম মৌজার হেডম্যান, কার্বারী এবং গ্রাম পুলিশদের সাথে রোববার জেন্ডার বৈষম্য ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা প্রশাসনের আয়োজনে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল,হিল ফ্লাওয়ার ও আরএইচস্টেপ এর সহযোগীতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।  চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ্ প্রোগামের প্রোগাম অফিসার বিজয় মার্মার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ-পরিচালক ডা: প্রবীর খিয়াং, আরএইচস্টপ এর উপজেলা ম্যানেজার মুশফিকুর রহমান এবং হিলফ্লাওয়ার এর প্রজেক্ট ডিরেক্টর জ্যোতি বিকাশ চাকমা। মতবিনিময় সভায় শুরুতে বাল্যবিবাহ বিষয়ক ২ টি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

 

সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন, ১৮ বছরের আগে বিয়ে হলে একজন মেয়ের মৃত্যুঝুঁকি অনেক গুন বেড়ে যায়, অপরিণত বয়সে বিবাহ স্বাস্হ্যহানি ঘটে। সামাজিক নিরাপত্রার কারনে অনেক মেয়ের অভিভাবক তাদের মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে থাকে, সেই ক্ষেত্রে হেডম্যান, কার্বারী এবং গ্রাম পুলিশদের দায়িত্বশীলতার সাথে এই সব বিষয়ে দায়িত্ব পালন করতে হবে।

 

তিনি  আরো বলেন জেন্ডার বৈষম্য মানুষের সৃষ্ট, সরকার প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ