• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানে বিএনপির গণমিছিলে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১০

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2015   Sunday

২০ দলীয় জোটের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে রোববার বান্দরবানে জেলা বিএনপির গণ মিছিলের সময় দুগ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০জন নেতাকর্মী আহত হয়েছে।

 

জানা গেছে,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকালে বান্দরবান শহরে বিএনপিরসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলসহকারে দলীয়  কার্যালয়ে জমায়েত হতে থাকেন। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষারের নেতৃত্বে বাজার প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে জড়ো হয়। এর পুর্বে স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অপর একটি মিছিল সেখানে উপস্থিত হলে উভয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে শ্লোগান দিতে থাকে। এ সময় হঠাৎ করে সেখানে দুগ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে বাদশা মিয়া, সিরাজুল ইসলাম, মোঃ আমিন বাবুর্চির নাম জানা গেছে। পরে দুগ্রুপকে পুলিশ ধাওয়া করে এলাকা থেকে সরিয়ে দেয়।

 

জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পৌর মেয়র জাবেদ রেজা জানান জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরীর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। তবে স্বেচাসেবক দলের নেতা জাহাঙ্গীর আলম এ ঘটনার জন্য পৌর মেয়র দায়ী বলে দাবি করে বলেছেন, পৌর মেয়র জাবেদ রেজা জেলা বিএনপির অঙ্গসংগঠনগুলোর মধ্যে বিশৃংখলা তৈরী করে নিজেকে দলের মধ্যে পাকাপোক্ত করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ