• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে চ্যানেল আই `প্রকৃতি মেলা` উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2018   Saturday

প্রকৃতি সংরক্ষণে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে চ্যানেল আইয়ের প্রকৃতি মেলা উপলক্ষে শনিবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” প্রতিপাদ্য নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে রাঙামাটি রির্পোটার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। চ্যানেল আইয়ের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হিমেল চাকমা’সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

এর আগে শহরের হ্যাপির মোড় থেকে একটি র‌্যালী শুরু হয়ে রাঙামাটি রির্পোটার্স ইউনিটির সামনে গিয়ে শেষ হয়। 

 

আলোচনা সভায় বক্তরা বলেন, প্রকৃতিকে সংরক্ষণ ও পরিবেশকে বাঁচানোর পাশাপাশি রাঙামাটিতে ঘটে যাওয়া গত ১৩ জুনের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মতো অন্যান্য বিপর্যয় থেকে রক্ষা পেতে সর্বস্তরের জনগণকে সচেতন করতে হবে।  প্রকৃতির ভয়াবহ বিপর্যয় রুখতে প্রকৃতি সংরক্ষণের কার্যকরী উদ্যোগ গ্রহন আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।

 

বক্তরা বলেন, সচেতনতার অভাবে বিপন্ন হয়ে উঠেছে প্রাণ ও প্রকৃতি। পার্বত্য জেলা তথা বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশের নানা উপাদান এবং এর গুরুত্ব সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

উল্লেখ, প্রকৃতি বাঁচাতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছর প্রকৃতি মেলার আয়োজন করে আসছে চ্যানেল আই ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ