• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পাহাড়ে এখন অবৈধ অস্ত্রধারীদের ভয়ে সাধারণ মানুষ জিম্মি-দীপংকর তালুকদার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2018   Wednesday

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য  ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, প্রতিনিয়ত পাহাড়ে অস্ত্রের ভয় দেখিয়ে আ`লীগের কর্মী সমর্থকদের হত্যা করছে আঞ্চলিক সংগঠনের অস্ত্রধারী সন্ত্রাসীরা। পাহাড়ে এখন অবৈধ অস্ত্রধারীদের ভয়ে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। তাই অবৈধ অস্ত্র উদ্ধার না হলে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর বিরুপ প্রভাব পড়বে। তাই আ`লীগের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে।

 

বুধবার কাপ্তাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুহাম্মদ ফজলুল কাদের তালুকদার মানিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ একরামুল হকের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আ`লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,রাঙামাটি জেলা কৃষক লীগের সভাপতি জাহেদ আক্তার,কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মার্ম। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন,বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান।

 

আলোচনা সভায় কাপ্তাই উপজেলা আ`লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।

---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ