• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির নানিয়ারচরে শেখ ফজিলাতুন্নেছা স্মৃতি ভবন উদ্বোধন
পাহাড়ের মানুষকে অবৈধ অস্ত্রধারীদের জিম্মি দশা থেকে মুক্তিতে প্রতিরোধ গড়তে হবে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2018   Tuesday

আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার পাহাড়ের মানুষকে অবৈধ অস্ত্রধারীদের জিম্মি দশা থেকে মুক্ত করতে সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন।

 

তিনি বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে পার্বত্য পরিস্থিতি যারা অস্থিতিশীল করে তুলছে তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

 

মঙ্গলবার রাঙামাটির নানিয়ারচর উপজেলায় শেখ ফজিলাতুন্নেছা স্মৃতি ভবন উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি  আরো বলেন, আওয়ামী লীগ জনগনের শান্তি ও কল্যানে রাজনীতি করে। তাই আওয়ামী লীগ সরকারের প্রতি জনগন আস্থাশীল। পার্বত্য অঞ্চলের এমন কোন জায়গা নেই যেখানে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। তিনি বলেন, অবৈধ অস্ত্রের দিয়ে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন কাজে বাধা দিয়ে উন্নয়নে বাঁধাগ্রস্থ করছে।  তারা চাই না পার্বত্য অঞ্চলে উন্নয়ন হোক। আগামী জাতীয় নির্বাচনে জনগনই ভোটের মাধ্যমে এর জবাব দেবে। সরকারের উন্নয়ন কার্যক্রমকে চলমান ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে তিনি সকলকে একযোগ কাজ করার আহ্বান জানান।

 

নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ত্রিদীব কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, ্য জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা’সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আলোচনা সভার আগে অতিথিরা শেখ ফজিলাতুন্নেছা স্মৃতি ভবন উদ্বোধন উদ্বোধন করেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র্যতামুক্ত বাংলাদেশ গড়ার। জাতির পিতার সেই স্বপ্ন পূরনে তার সুযোগ্য কণ্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম-বর্ণ নির্বিশেষ সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন সেক্টরের মাধ্যমে দেশের প্রতিটি এলাকায় জনগনের ভাগ্যউন্নয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

তিনি আরো বলেন, নিরক্ষর মুক্ত বাংলাদের গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করছে। বর্তমান সরকার পার্বত্যবাসীর প্রতি খুবই আন্তরিক বলেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের জন্য নিজ নিজ ভাষায় পাঠ্যবই বিতরণ করছে। দেশকে সর্বোচ্চ উন্নয়নের শিখরে পৌছাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।    

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ