• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাই উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষনা

ঝুলন দত্ত,কাপ্তাই(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2017   Thursday

কাপ্তাই উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষনা করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. অাব্দুল মান্নান।

 

বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগনের সাথে উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষনা দেন।

 

রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পরিচালক দিপক চক্রবর্ত্তী। উপস্থিত ছিলেন,রাংগামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মার্মা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা অা`লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কর্ণফুলী ডিগ্রী কলেজ অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী প্রমূখ।

 

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম। 

 

মত বিনিময় শেষে কাপ্তাই উপজেলার ৫ ইউনিয়নের ৩৪ জন ভিক্ষুকদের সচ্ছলতা ফিরিয়ে অানতে কাপ্তাই উপজেলার সকল চাকুরীজীবিদের ১দিনের বেতন কেটে ২২টি ভ্যান গাড়ি, ৪টি সেলাই মেশিন, ৫বান্ডিল শাড়ি-লুঙ্গি ও ৩জন ভিক্ষুককে ৩টি পান-সিগারেট এর দোকান অনুদান তুলে দেন।

 

 প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. অাব্দুল মান্নান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অামরা অনেকটা পথ অতিক্রম করেছি। তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে মানুষের বেকারত্ব চাহিদার দূরীকরণ হচ্ছে। প্রতিটি মানুষ স্বাবলম্বী হয়ে উঠছে। ২০২০সালের মাধ্যে বাংলাদেশ মধ্যম অায়ের দেশে উপনিত হবে। ভিক্ষুক নামটি অার দেশে থাকতে পারবেনা। কাপ্তাই উপজেলার যে সকল ভিক্ষুককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে তাদের নিজস্ব কাজে তাদের প্রত্যেককে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ