• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মহান বিজয় দিবস উপলক্ষে রাবিপ্রবি’র উদ্যোগে শহীদ মিনারে পুস্প স্তবক অপর্ণ ও আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2017   Saturday

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উদ্যোগে শহীদ মিনারে পুস্প স্তবক অপর্ণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।


ভোরের দিকে রিজার্ভমুখস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে রাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার নেতৃত্বে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্নত্যাগ করা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অপরদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এক আলোচনা সভার আয়েজিন করা হয়। আলোচনা সভায় রাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী জনাব দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফারুক।

 

এছাড়া অনুষ্ঠানে পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, মনোয়ারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মকচারীরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী জনাব দীপংকর তালুকদার শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের পটভূমি এবং ইতিহাস তুলে ধরে বলেন আমাদের পরবর্তী প্রজন্ম - উপস্থিত ছাত্র-ছাত্রীদের এই বাংলাদেশের পতাকা হাতে বহন করতে হবে। এই মুক্তিযুদ্ধ, এই বিজয় আমরা যেন বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী যেন আমরা এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারি।


তিনি আরো বলেন, বিজয় দিবস, মুক্তিযুদ্ধে বিজয় এটা আমাদের অহংকার। আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজয় অর্জন করেছি। এই অহংকার, এই গর্ব যেন কখনো মলিন না হয়।


সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা মহোদয় বলেন, এই বিজয় দিবস না হলে, আমাদের এই দিনে বিজয় অর্জিত না হলে আমরা স্বাধীন বাংলাদেশ হতে পারতাম না। এই অর্জনকে ধরে রাখতে হবে। আমাদের স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সমসময় বলে থাকেন আমরা সোনার বাংলা গড়তে চায়, যেটা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে যাব।


সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাব ফিরোজা বেগম চিনু তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সুন্দরভাবে লেখাপড়া করার উপদেশ ও তাদের সাফল্য কামনা করেন। তিনি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা এক এক ক্ষেত্রে বিজ্ঞানী হয়ে ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ