• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2017   Saturday

শুক্রবার রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

 

শহরের রিজার্ভ বাজারস্থ শহীদ শুক্কর স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকালের দিকে রাঙামাটির মারী স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন   এবং পুলিশ, স্কাউটস ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সমাবেশ. কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লের আয়োজন করা হয়। কুচকাওয়াজের সালাম ও অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

 

অপরদিকে ভোরে রিজার্ভ মূখ এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক  ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

 

এদিকে,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাত ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। সংবর্ধনা শেষে জেলা পরিষদ এর পক্ষ থেকে রাঙামাটির ৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ২হাজার ৫শত টাকা করে এবং ৫৯জন জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধা ২৬ পরিবারকে ১হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশে যুদ্ধাঅপরাধীদের বিচার হলেও স্বাধীনতা বিরোধী চক্র এখনও স্বক্রিয়। তারা এখনো দেশকে অস্থতিশীল করতে গোপনে কাজ করে চলেছে।  তিনি কোন ষড়যন্ত্রককারী গোষ্ঠী যাতে দেশকে পিছিয়ে নিতে না পারে সে জন্য মুক্তিযোদ্ধা’সহ দেশপ্রিয় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ