• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

কাপ্তাইয়ে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2017   Friday

মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে শুক্রবার  ঘুড়ি  উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা ক্রীড়া সংস্হার আয়োজনে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ঘুড়ি  উড়ানো প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ,আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু এবং সদস্য মো: ইসমাইল ও কল্যান তংচংগ্যা উপস্হিত ছিলেন।। ঘুড়ি  উড়ানো প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন ছাত্র ছাত্রী অংশ নেয়।

 

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন,শীতকালে ধান কাটার পর গ্রামাঞ্চলের ছেলে মেয়েরা মাঠে ঘুড়ি উড়াতো। কার ঘুড়ি কত উপরে যাবে সেটা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা লেগে যেতো। সভ্যতার বির্বতনের ফলে এখন আগের মতো গ্রামাঞ্চলে সেই ঘুড়ি উড়া চোখে পড়ে না। জনসংখ্যা বৃদ্ধির ফলে এখন খেলার মাঠ সংকোচিত হয়ে পড়েছে। তাই ছেলেমেয়েরা এখন এসব গ্রামীণ খেলাধূলার পরির্বতে ব্যস্ত হয়ে পড়েছে মোবাইল গেমে। তাই ঘুড়ি  উড়ানো প্রতিযোগিতার মাধ্যমে আজকের প্রজন্মকে একটু শেখড়ের দিয়ে নিয়ে যাবার জন্য কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার এই আয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ