• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2017   Friday

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকালে রাঙামাটির কাপ্তাই হ্রদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা।

 

শহরের পৌর ট্রাক টার্নিমালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুখ, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সদর জোন কমান্ডার লে:কর্নেল রেদওয়ান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।পৌর ট্রাক টার্নিমাল এলাকার কাপ্তাই হ্রদের ধারে এই আকর্ষনীয় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে  বিভিন্ন বয়সী শত শত লোকজন ভিড় জমান।

 

রাঙামাটি সেনা রিজিয়ন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতা আন্তঃ উপজেলায় প্রতিযোগিতায় নয় উপজেলা থেকে প্রতিযোগিরা অংশ গ্রহন করেন।  এছাড়া সেনা বাহিনীর আন্তঃ জোন প্রতিযোগিতা ছাড়াও ঐতিহ্যবাহী সাম্পান ও মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তঃ উপজেলা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জুরাছড়ি উপজেলা ও দ্বিতীয় হয়েছে রাঙামাটি সদর। এছাড়া সেনাবাহিনীর আন্তঃ জোন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাঙামাটি সদর জোন ও দ্বিতীয় হয়েছে জুরাছড়ি জোন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ