• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সাজেক থেকে ৩ দিনব্যাপী ‘ট্যুর ডি সিএইচটি’ মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2017   Saturday

মহান বিজয় দিবস উপলক্ষে ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকালে রাঙামাটি জেলার পর্যটন স্পট সাজেকে এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

 

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, ট্যুর ডি সিএইচটি এর সমন্বয়কারি মশিউর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, ডিজিএফআই খাগড়াছড়ির অধিনায়ক কর্ণেল মাহবুবুর রহমান সিদ্দিকী, উর্ধতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বাইক প্রতিযোগিতা তিন নারী প্রতিযোগীসহ সারাদেশের ৫৩জন অংশ গ্রহন করেন। অংশগ্রহনকারিরা সাজেক থেকে খাগড়াছড়ি হয়ে রাঙ্গামাটি এবং বান্দরবানের থানচিতে (৩০০ কিলোমিটার) গিয়ে শেষ হবে।

 

দ্বিতীয়বারের মত বাইক প্রতিযোগিতার এবারও যৌথ আয়োজক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এবং বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব।

 

সাজেক থেকে থানচি পর্যন্ত ৩ দিন তিন পার্বত্য জেলাব্যাপী ৩’শ কিলোমিটার পথ প্রদক্ষিন করবে প্রতিযোগিতারা। তিন পার্বত্য জেলার ৬জন করে প্রতিযোগিসহ বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের ৫৩জন প্রতিযোগি এতে অংশগ্রহণ করছে। এ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় রয়েছে তিন জেলার পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সেনাবাহিনী,বিজিবি, জেলা ক্রীড়া সংস্থা, স্কাউটস, রেডক্রিসেন্টসহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ