• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রাঙামটিতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2017   Thursday

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা প্রশাসকের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে বক্তব্যে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সিদ্দীকি, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক নিরুপা দেওয়ান, এছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা শাজাহান মোল্লা, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নিরুপা দেওয়ান, ডেপুটি সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দী। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।


আলোচনা সভার শুরুতে একমিনিট দাঁিড়য়ে শহীদ বুদ্ধিজীবিদের গভীর শ্রদ্ধা জানানো হয়।


সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের পটভূমি তৈরিতে শহীদ বুদ্ধিজীবীগণ তাঁদের মেধা ও মনন দিয়ে এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। পাকিস্তানের সামরিক যান্তা পরাজয়ের আগমুহুর্তে পরিকল্পিতভাবে বেছে বেছে হত্যা করেছিল জাতির অগ্রণী শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও চিকিৎসকদের। তারা চেয়েছিল সদ্য স্বাধীন বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তাই ১৪ ডিসেম্বর বিজয় অর্জনের মাত্র দুই দিন আগে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির বিরুদ্ধে রোষের শেষ বহিঃপ্রকাশ হিসেবে সবচেয়ে বড় আঘাত হানে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখে বিভিন্ন বধ্যভূমিতে। সংঘটিত হয় ৭১`এর সবচেয়ে বড় বুদ্ধিজীবী হত্যাকান্ড।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ