• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

কাপ্তাইয়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচির শিক্ষাবর্ষের সেরা সংগঠক সম্মাননা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2017   Thursday

বৃহস্পতিবার কাপ্তাইয়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচি ২০১৭ শিক্ষাবর্ষের পুরস্কারের বই হস্তান্তর ও সেরা সংগঠক সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

 

সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট( সেকায়েপ)  প্রকল্পের আওতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচীর মনিটরিং অফিসার তারেক মানোয়ার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এবং রাজস্হলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি কাপ্তাই, বিলাইছড়ি এবং রাজস্হলী উপজেলার ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কারের বই হস্তান্তর করেন এবং সেই সাথে ২০১৭ সালের সেকায়েপ প্রকল্পের আওতায় সেরা সংগঠকের পুরস্কার তুলে দেন কাপ্তাই বিদুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষিকা নীলিমা আক্তারের হাতে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন, ছাত্র ছাত্রীদের সৃজনশীল মেধা বিকাশে বই পড়ার কোন বিকল্প নাই। পাঠ্যবিষয়  এর বাহিরে দেশ বিদেশী বিভিন্ন লেখকের বই পড়লে শিক্ষার্থীদের মননশীলতা বিকশিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, আজ দেশ এগিয়ে গেছে অনেকদূর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে  বিশ্বের দরবারে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ