• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ভারতপ্রত্যাগত শরনার্থী ও অব্যন্তরীণ উদ্ধাস্তু বিষয়ক টাস্কফোর্সের সভা
ভারত প্রত্যাগত শরণার্থী পূর্ণবাসন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ প্রক্রিয়া সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে ঐকমত্য

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2015   Thursday

দীর্ঘ চার মাস পর বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী ও অভন্ত্যরীণ উদ্বাস্তু পুনর্বাসন ও নির্দিষ্টকরণ টাস্কফোর্সের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত ২৯সেপ্টেম্বর চট্টগ্রামে সার্কিট হাউসে বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীদের পূর্ণবাসন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ প্রক্রিয়া সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে ঐকমত্য এবং প্রতি দুমাস অন্তর টাস্কফোর্সের নিয়মিত সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী পুর্নবাসন ও অভ্যন্ত উদ্ধাস্তু পুর্নবাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা সাংবাদিকদের জানিয়েছেন।

 

বৈঠক সুত্রে জানা গেছে, রাঙামাটি সার্কিট হাউসে দুঘন্টাব্যাপী রুদ্ধদ্বার অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাথোয়াই মারমা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, বান্দরবান জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, ভারত প্রত্যাগত শরনার্থী কল্যাণ সমিতির নেতা সন্তোষিত চাকমা বকুলসহ অন্যান্য কর্মকর্তারা।

 

টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা সাংবদিকের আরও জানান, আঞ্চলিক পরিষদচেয়ারম্যান সন্তু লারমা সভায় গৃহীত সিদ্ধান্ত ও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সভায় প্রতি দুই মাস অন্তর টাস্কফোর্সের নিয়মিত বৈঠক প্রত্যাগত শরনার্থীদের মামলা প্রত্যাহার, ঋণ মওকুফসহ ভূমি বিরোধ নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

এছাড়াও ভারত প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসনে যেসব কাজ বাকি রয়েছে সেগুলো যত দ্রুত সম্পন্নকরতে, ভূমি বিরোধ নিস্পত্তিকল্পে গঠিত পার্বত্য ভূমি কমিশনকে সচল ও কমিশনের আইন সংশোধন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির অবশিষ্ট অংশ দ্রুত বাস্তবায়ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ