• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

জুরাছড়িতে নিরাপত্তা সম্মেলনে জোন অধিনায়ক
জুরাছড়িতে কোন প্রকার সন্ত্রাসীদের আস্তানা করতে দেওয়া হবে না

নিজস্ব প্রতিনিধি, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2017   Wednesday

জুরাছড়ি জোন অধিনায়ক কেএম ওবায়দুল হক বলেছেন, জুরাছড়ি উপজেলায় কোন প্রকার সন্ত্রাসীদের আস্তানা করতে দেওয়া হবে না। যদি কোন সন্ত্রাসবাদ চাঙ্গা কিংবা মাথানারা দিয়ে উঠতে চায় সেই সন্ত্রাসীদের নির্মূল করাই আইন শৃংখলা বাহিনীর মূল কাজ। এই সন্ত্রাসীদের নির্মূলে সকলকে সহযোগীতায় এগিয়ে আসতে হবে।

 

বুধবার জুরাছড়ি উপজেলা সেনা বাহিনীর উদ্যোগে শান্তি সম্প্রীতি উন্নয়ন নিরাপত্তা বিষয়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।


বনযোগীছড়া জোন সদন দপ্তরে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, মেজর সম্রাট তানভীর, মেজর মীর তৈয়বুর রহমান, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি দেওয়ান, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিজাশ চাকমা মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমআ, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমা, জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মর্তা আব্দুল বাশেদসহ স্থানীয় হেডম্যান-কার্ব্বারীরা।

 

সম্মেলনে সুশীল সমাজের প্রতিনিধিরা জুরাছড়ি উপজেলার আওয়ামী লীগের নেতা অরবিন্দু চাকমার হত্যাকান্ডে সন্দেহ ভাজন নিরীহ মানুষদের গ্রেপ্তারে উদ্ধেগ প্রকাশ করে এ গণগ্রেপ্তারে এলাকা জুড়ে জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে বলে দাবী করেন।


উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, আওয়ামীলীগের নেতা অরবিন্দু চাকমা আমার নিকটতম আতœীয় তার পরিবারকে সমবেদনা জানাতে আসতে নিরাপত্তা হীনতায় ভুগছিলেন। তাই জেলা পুলিশ সুপার ও থানা অফিসার ইনচার্জকে উপজেলায় আসতে পুলিশ তহল চেয়েছিলেন। কিন্ত দুঃখ জনক হলেও সত্যে কোন সহযোগীতা পাননি। তিনি উদ্ধেগ প্রকাশ করে বলেন যেখানে তাকে পুলিশ নিরাপত্তার সহযোগীতা দিচ্ছে না সেখানে সাধারণ জনগণ অসহায় হতে তা স্বাভাবিক।


প্রধান অতিথির বক্তব্যে জুরাছড়ি জোন অধিনায়ক কেএম ওবায়দুল হক আরো বলেন, সাধারণ নিরীহ জনগনের ভয়ভীতি পাওয়ার কোন কারণ নেই। শুধু মাত্র এলাকা থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূল করতে হবে। আইন-শৃংখলা বাহিনীর লক্ষ্য সাধারণ জনগণ নয় শুধু মাত্র সন্ত্রাসীদের।


তিনি আরো বলেন, আওয়ামীলীগের নেতাকে হত্যাকান্ডে কোন দলের সদস্য জড়িত নয়। এই হত্যা কান্ড ঘটিয়েছে একটি সন্ত্রাসী দল। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন না হয়ে শুধু মাত্র সন্ত্রাসীদের নিমূল করার জন্য বদ্ধপরিকর হয়ে আইন-শৃংখলা বাহিনীকে সহযোগীতার মাধ্যমে সবাই এগিয়ে এলে আবার জুরাছড়ি উপজেলায় শান্তি ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ