• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির যোগদান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2017   Tuesday

ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স-এর চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

মঙ্গলবার বেলা ১১টায় শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত টাস্কফোর্সের অফিসে তিনি যোগদান করেন। এ সময় টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এছাড়া বিভিন্ন সামাজিক,সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফুল দিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে অভিনন্দন জানান।

 

এর আগে গত ১০ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সমন্বয়-১)  রীতা চাকমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। একই সাথে যতীন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করা হয়।

 

উল্লেখ্য, কুজেন্দ্র লাল ত্রিপুরা দশম জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত হন। বিগত ২০০৯ সালে যতীন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

দশম জাতীয় সংসদ নির্বাচনে কুজেন্দ্র লাল ত্রিপুরা দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও যতীন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ফের দ্বিতীয় দফায় টাস্কফোর্স’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ