• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2017   Saturday

শনিবার রাঙামাটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। 

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বেশ কয়টি নারী সংগঠন অংশ নেন।


মানববন্ধনে নারী নেতৃবৃন্দ বেগম রোকেয়া দিবসে দেশে সরকারী ছুটি ঘোষণার আহবান জানান। পাশাপাশি নেতৃবৃন্দ সমাজে নারী প্রতি সহিংসতা রোধে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহনের পাশপাশি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা পরিষদ সদস্য মনোয়ারা জসিম, মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা আক্তার।


জেলা প্রশাসক মানজারুল মান্নান বলেন, বর্তমান সরকার নারী উন্নয়নে সর্বাত্তক চেষ্টা চালাচ্ছে। নারী উন্নয়নে সমাজের মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও নারী শিক্ষার হার বাড়ানোর উপর গুরুত্ব  দিতে হবে।

 

তিনি আরো বলেন, নারীর ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়নকে তরান্বিত করে তা বড় আকারে ছড়িয়ে দিতে হবে। তবেই দেশ ও জাতি আরো অগ্রগতির দিকে এগিয়ে যাবে। এক্ষেত্রে নারীকে স্বনির্ভর হতে নারীকেই সচেতন হতে হবে বলে তিনি মন্তব্য করেন।


আলোচনা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ রাঙামাটির পাঁচজন জয়িতাকে শ্রেষ্ঠ সম্মাননা প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ